সর্বশেষ

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ অংশ নেবে না নরওয়ে

  • 2:40 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার

মেলবোর্ন, ২১ জানুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন আন্তর্জাতিক উদ্যোগ ‘বোর্ড অব পিস’-এ বর্তমান কাঠামো অনুযায়ী অংশ নেবে না নরওয়ে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মোৎজফেল্ট ক্রাভিক মঙ্গলবার নরওয়ের শীর্ষ দৈনিক আফতেনপোস্টেনকে এ তথ্য জানিয়েছেন।

ক্রাভিক বলেন, উদ্যোগটি যেভাবে এখন উপস্থাপন করা হয়েছে, সেই রূপে নরওয়ের পক্ষে এতে যুক্ত হওয়া সম্ভব নয়। তাঁর মন্তব্যে স্পষ্ট, বোর্ডটির গঠন ও কার্যপদ্ধতি নিয়ে অস্পষ্টতা এবং নীতিগত প্রশ্ন রয়েছে, যা নরওয়েকে পিছিয়ে থাকতে বাধ্য করছে।

খসড়া সনদ অনুযায়ী, ট্রাম্পের প্রস্তাবিত এই ‘বোর্ড অব পিস’-এর আজীবন সভাপতি হবেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। পরিকল্পনা অনুযায়ী, বোর্ডটি প্রথমে গাজা সংঘাত নিয়ে কাজ শুরু করবে এবং পরবর্তী সময়ে অন্যান্য আন্তর্জাতিক সংঘাত ও সংকট মোকাবেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তবে এই উদ্যোগ নিয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নরওয়ের অনাগ্রহের বিপরীতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উদ্যোগটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে। মঙ্গলবার ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে আবুধাবি এই উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রস্তাবিত বোর্ডের নেতৃত্ব কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে আরও স্পষ্টতা না এলে ইউরোপসহ অনেক দেশই এতে যুক্ত হতে সতর্ক অবস্থান নিতে পারে। একই সঙ্গে গাজা সংঘাতকে কেন্দ্র করে নতুন এই উদ্যোগ আন্তর্জাতিক কূটনীতিতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au