নির্বাচিত খবর

‘হট টেক ডেটিং’

ডেটিং মানেই যেখানে সম্পর্কের শুরুতেই স্পষ্টতা

  • 5:52 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- ডেটিং মানেই কি প্রথমে একটু লুকোচুরি, তারপর ধীরে ধীরে বোঝাপড়া আর সময়ের সঙ্গে সত্যি কথাগুলো সামনে আসা? দীর্ঘদিন ধরেই এমনটাই দেখে আসছি আমরা। প্রথম ডেটে সাধারণত এড়িয়ে যাওয়া হয় রাজনীতি, ধর্ম, ভবিষ্যৎ পরিকল্পনা বা বিতর্কিত বিষয়গুলো। লক্ষ্য একটাই- পরবর্তী ডেটটা নিশ্চিত করা।

কিন্তু এই ধারণায় বড় পরিবর্তন আসতে চলেছে। ২০২৬ সালের ডেটিং ট্রেন্ড হিসেবে আলোচনায় এসেছে ‘হট টেক ডেটিং’- যেখানে সম্পর্কের শুরুতেই স্পষ্টতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কী এই হট টেক ডেটিং?
টিন্ডারের ইয়ার ইন সুইফ ২০২৫ (Year In Swipe 2025) রিপোর্ট অনুযায়ী, নতুন এই ডেটিং ট্রেন্ডে প্রথম ডেটেই নিজের ‘নন-নেগোশিয়েবল’ বা আপসহীন বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলার ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ কোন বিষয়ে আপনি ছাড় দিতে রাজি নন- রাজনৈতিক মতাদর্শ, সামাজিক মূল্যবোধ, জলবায়ু পরিবর্তন, জীবনধারা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা- সবই আলোচনার টেবিলে।

অনেকের কাছেই বিষয়টি শুনতে একটু কঠিন বা যান্ত্রিক মনে হতে পারে। তবে বাস্তবতা হলো, এতে সময় ও আবেগ-দুটোই বাঁচে।

দেরিতে সত্য জানার হতাশা
অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন- মাসের পর মাস কারও সঙ্গে কথা বলার পর হঠাৎ বুঝতে পারছেন, দু’জনের চিন্তাভাবনা একেবারেই মেলে না। যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছিল, তার মূল্যবোধ আপনার সঙ্গে সাংঘর্ষিক। তখন সম্পর্ক এগোনোর আগেই থেমে যায়, থেকে যায় হতাশা আর সময় নষ্ট হওয়ার অনুভূতি। ‘হট টেক ডেটিং’ এই জায়গাতেই কার্যকর। শুরুতেই যদি বোঝা যায় মিল আছে কি না, তাহলে অপ্রয়োজনীয় প্রত্যাশা তৈরি হয় না।

কেন ২০২৬ সালে এত আলোচনায়?
বর্তমান বিশ্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মেরুকৃত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত মতামতের সংঘর্ষ হচ্ছে। রাজনীতি, যুদ্ধ, জলবায়ু সংকট কিংবা সামাজিক ন্যায়বিচার- সব বিষয়েই মানুষ এখন স্পষ্ট অবস্থান নিচ্ছে। এই বাস্তবতা সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে।

রিপোর্ট অনুযায়ী
৩৭ শতাংশ সিঙ্গেল মনে করেন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে মূল্যবোধের মিল অত্যন্ত জরুরি। অপরদিকে ৪১ শতাংশ মানুষ বিপরীত রাজনৈতিক মতাদর্শের কারও সঙ্গে ডেট করতেই চান না। এ কারণেই অনেকেই এখন আর সময় নিয়ে “ধীরে ধীরে বুঝব” পথে হাঁটতে আগ্রহী নন।

বিশেষজ্ঞদের সতর্ক বার্তা
‘হট টেক ডেটিং’ মানেই প্রথম ডেটকে বিতর্ক সভায় পরিণত করা নয়। টিন্ডারের চিফ মার্কেটিং অফিসার মেলিসা হবলি মনে করেন, ডেটিং হওয়া উচিত সহজ ও আনন্দদায়ক।

তার ভাষায়, “ডেটিং যেন জীবনের আরেকটা চাপের জায়গা না হয়ে দাঁড়ায়। মানুষ এমন সংযোগ খুঁজছে, যা সৎ, সহজ এবং একটু মজার। সবকিছু অতিরিক্ত বিশ্লেষণ করে মানুষ ক্লান্ত।”

তিনি আরো বলেন, আবেগগতভাবে খোলামেলা হওয়াটা দুর্বলতা নয়, বরং সেটাই আকর্ষণীয় করে তোলে।

স্পষ্টতা ভালো, তবে সীমা জানা জরুরি
প্রথম ডেটেই ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট হওয়া ভালো, কিন্তু প্রতিটি কথোপকথনে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করলে পরিস্থিতি উল্টো হতে পারে। আলোচনা আর তর্কের মধ্যে পার্থক্য আছে- এই সীমারেখা বুঝতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হট টেক ডেটিং অনেকটা আগুনের মতো। সঠিকভাবে ব্যবহার করলে উষ্ণতা দেয়, ভুলভাবে ধরলে পুড়িয়ে দিতে পারে।

শেষ কথা হলো- ২০২৬ সালের ডেটিং সংস্কৃতিতে সবচেয়ে বড় পরিবর্তন হলো- স্পষ্টতা আর সততা। ‘হট টেক ডেটিং’ হয়তো সবার জন্য নয়, তবে যারা জানেন তারা কী চান এবং কী চান না, তাদের জন্য এটি হতে পারে সময় বাঁচানো ও মানসিক শান্তির একটি কার্যকর উপায়।

কারণ কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে, সঠিক মানুষকে খুঁজে পাওয়াটাই বেশি জরুরি।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি বাতিল…

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে লেখালেখির সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au