খেলা

মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • 5:52 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:৩০৪ বার

মেলবোর্ন ২৫ জানুয়ারি-  প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ দিনে ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটান পাঁচ ম্যাচে পেয়েছে ১১ পয়েন্ট।

শেষ ম্যাচে ‘ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে মাঠে নামলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে ম্যাচের তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের বোঝাপড়ার ভুলে প্রথম গোলটি করে মালদ্বীপ। সেই ধাক্কা কাটিয়ে উঠতে অবশ্য সময় নেয়নি বাংলাদেশ। পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন।

এরপর পেনাল্টি মিস করলেও ১৩ মিনিটে আরেকটি ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাবিনা। প্রথমার্ধের বাকি সময়টায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বাংলাদেশ। লিপি আক্তারের দুটি গোলসহ আরও চারটি গোল করে বিরতিতে যায় ৬-১ ব্যবধানে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় বাংলাদেশ। ২২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। এক মিনিট পর মাতসুশিমা সুমাইয়ার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৮-১। এরপর সাবিনা নিজের নামের পাশে যোগ করেন আরও একটি গোল। শেষদিকে নিলুফা ইয়াসমিন, লিপি আক্তার, কৃষ্ণা, মেহেরুন আক্তার ও মাসুরার গোল মালদ্বীপকে কার্যত অসহায় করে তোলে। শেষ বাঁশি বাজার সময় স্কোরলাইন দাঁড়ায় ১৪-২।

২০১৮ সালে প্রথমবার নারী ফুটসালে বাংলাদেশের যাত্রা শুরু হলেও দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ ছিল। ছয় বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন করে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি নেয়। অল্প সময়ের অনুশীলনেই সেই দল এনে দিল দেশের ফুটবলে একটি নতুন সাফল্যের অধ্যায়।

এদিকে ব্যাংককেই চলছে প্রথম সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। সেখানে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আগেই শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ। বাংলাদেশ ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পঞ্চম স্থানে।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au