বাংলাদেশ

জি এম কাদেরের অভিযোগ

আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না

  • 12:24 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার

মেলবোর্ন ২৫ জানুয়ারি-  আওয়ামী লীগের একটি বড় অংশকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিতে কাজ করছে এবং এখনো সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।

রোববার দুপুরে রংপুর নগরের সেনপাড়ায় নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে।

এনসিপি ও জামায়াতের প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, বর্তমান সরকার ও সরকারের অভিভাবকদের নেতৃত্বে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও অমানবিক আচরণ চালানো হচ্ছে। তিনি বলেন, “নির্মমতার যে চিত্র আমরা দেখছি, তা কোনোভাবেই গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে যায় না।”

কারাবন্দী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসানের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না দেওয়ার প্রসঙ্গ টেনে জি এম কাদের বলেন, অতীতে বিএনপিকে ভোটের মাঠের বাইরে রেখে যে নির্বাচন করা হয়েছিল, সেটি যেমন প্রশ্নবিদ্ধ ছিল, এখন আওয়ামী লীগের একটি বড় অংশকে বাইরে রেখে নির্বাচন করলেও তা গ্রহণযোগ্য হবে না। তিনি প্রশ্ন রাখেন, “তাহলে পরিবর্তনটা কোথায়?”

গণভোট প্রসঙ্গে জি এম কাদের অভিযোগ করেন, সরকার সংবিধানের বাইরে গিয়ে জনগণের ওপর ‘হ্যাঁ’ ভোট দেওয়ার চাপ সৃষ্টি করছে। তাঁর ভাষায়, সংস্কারের নামে জনগণের হ্যাঁ ভোটের ম্যান্ডেট ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা চলছে। এজন্যই জাতীয় পার্টি দেশ বাঁচাতে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে জনসমর্থন বাড়ছে দাবি করে জি এম কাদের বলেন, যেসব এলাকায় আগে জোরজবরদস্তির মাধ্যমে তাঁদের হারানো হয়েছিল, সেসব জায়গায় দলের নেতা-কর্মীরা আবার ঘুরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, জনগণ এখন জনমুখী ও জনগণের পক্ষে থাকা রাজনীতিকে বুঝতে পারছে এবং সে কারণেই জাতীয় পার্টির নেতা-কর্মীরা উজ্জীবিত।

নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি অংশ নেবে কি না, এমন প্রশ্নে জি এম কাদের বলেন, পরিস্থিতির ওপরই সবকিছু নির্ভর করবে। তিনি জানান, ভোটে থাকার জন্য তারা চেষ্টা করবেন, তবে যদি নেতা-কর্মীদের গ্রেপ্তার, হত্যাকাণ্ড, হয়রানি কিংবা বাড়িঘরে হামলা চলতে থাকে, তাহলে দলকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান, দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্য নেতারা।

তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর–৩ এলাকায় নির্বাচনী প্রচার শেষে রোববার বিকেলে ঢাকায় ফিরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান।

এই শাখার আরও খবর

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

মেলবোর্ন, ২০ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা নামের নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের…

সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হওয়া স্বাধীনতার চেতনার পরিপন্থী: মৃত্যুঞ্জয় ধর ভোলা

মেলবোর্ন, ২০ জুন- স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা…

চার বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন হ্যারি, তবে উইলিয়ামের সঙ্গে দূরত্ব এখনো অটুট

মেলবোর্ন, ২০ জুন- দীর্ঘ চার বছর পর স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে নিয়ে নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে যাচ্ছেন প্রিন্স…

যে কারণে বিশ্বকাপ ইতিহাসের অংশ হচ্ছে জাপান-তিউনিসিয়া ম্যাচ

মেলবোর্ন, ২০ জুন- প্রায় এক শতাব্দীর গৌরবময় যাত্রায় আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে যাত্রা শুরু করা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ…

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ থেকে অর্থ পাচার এবং বিদেশে সম্পদ সঞ্চয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনের পর।…

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে চলমান সংঘাতের ব্যয় বহন এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন জরুরি খাতের কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au