সর্বশেষ

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলুক, চেয়েছিল ভারত: রাজীব শুক্লা

  • 3:52 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জানুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশকে খেলাতে চেয়েছিল ভারত। তবে পাকিস্তানের প্ররোচনায় শেষ পর্যন্ত তারা খেলতে আসেনি বলে মন্তব্য করেছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা।

তিনি জানান, বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছিল বিসিসিআই। তবু তারা ভারতে খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর দাবি তোলে।

আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরুর আগে সূচি পরিবর্তন লজিস্টিকভাবে সম্ভব নয়। ফলে বাংলাদেশের অনড় অবস্থানের কারণে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

রাজীব শুক্লা বলেন, ‘আমরা বাংলাদেশকে খেলাতে চেয়েছিলাম। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হতো না। কিন্তু তারা দল পাঠাতে রাজি হয়নি।’

উল্লেখ্য, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বিসিবি।

এই শাখার আরও খবর

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au