সর্বশেষ

খৈ খৈ চ্যাম্পিয়ন মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন

  • 4:02 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জানুয়ারি-বাংলাদেশ টেবিল টেনিসের জাতীয় নারী চ্যাম্পিয়ন খৈ খৈ মারমা। মাস দুয়েক আগে খৈ খৈ ও জাভেদ আহমেদ ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র বিভাগে রৌপ্য জেতেন। রাঙমাটি জেলার রাজস্থলী উপজেলার প্রত্যন্ত এক গ্রামে জীর্ণশীর্ণ ঘরে বসবাস করেন খৈ খৈ। রাঙামাটি জেলা প্রশাসন কৃতি খেলোয়াড়কে বাড়ি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘খৈ খৈ রাঙামাটির গর্বিত সন্তান। জেলা প্রশাসনের পক্ষ থেকে খৈ খৈ’কে বাড়ি করে দেয়া হবে। মন্ত্রণালয় বা অন্য কোনো সংস্থার নির্দেশনা নয়, জেলা প্রশাসন স্বেচ্ছায় একজন কৃতি ক্রীড়াবিদের পাশে দাড়িয়েছে। খৈ খৈয়ের উপজেলায় জায়গা থাকলেও সেখানে তাদের আত্নীয়-স্বজন ও বসবাস কম। তাই এখন যে গ্রামে রয়েছে, সেখানের জায়গায় স্থায়ী ঘর তৈরি করা হবে।’

পাহাড়ী এলাকায় বাড়ি খৈ খৈ মারমার। নির্মাণ সামগ্রী নিয়ে যাতায়াত বেশ কঠিনই। এরপরও বেশ দ্রুতই আশ্বাস বাস্তবায়নের আশ্বাস জেলা প্রশাসকের, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খৈ খৈয়ের বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। আমি থাকি বা না থাকি তার বাড়ি হবে। পাহাড়ি এলাকা মাটির গঠনের ওপর নির্ভর করে প্রকৌশলী ডিজাইন করবে। এরপর সেটা দ্রুতই বাস্তবায়ন হবে।’

জেলা প্রশাসন থেকে এমন খবর পাওয়ায় বেশ উচ্ছ্বসিত খৈ খৈ মারমা। তিনি বলেন, ‘আমার পরিবারের জন্য খুব উপকার হবে। জেলা প্রশাসক, ইউএনও স্যার আমার বাড়িতে একটি জায়গা দেখেছেন। আমাদের সম্মতিতেই বর্তমান ভিটাতেই ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।’

পার্বত্য জেলায় ভূমি সংক্রান্ত অনেক সমস্যা থাকে। খৈ খৈয়ের পারিবারিক জায়গা থাকায় সেই সংকট নেই।

টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী কমিটিতে আজ রদবদল হয়েছে। সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর সুমনের পরিবর্তে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে নেয়া হয়েছে। হাসান মুনীর সুমন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে গঠিত অ্যাডহক কমিটিতেও তাকে সহ-সভাপতি রাখা হয়। সেই কমিটি প্রায় এক বছর হওয়ার পথে তখন পরিবর্তন আনল জাতীয় ক্রীড়া পরিষদ।

এই শাখার আরও খবর

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au