বিশ্ব

চীনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর

আমেরিকা ফার্স্ট নীতির ধাক্কায় চীনের দিকে ঝুঁকছে বিশ্ব অর্থনীতি

  • 10:24 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা প্রেসিডেন্সির এক বছর পূর্ণ হয়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়লেও, সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দ্রুত চীনের দিকে ঝুঁকছে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতির বিপরীতে চীন নিজেকে তুলনামূলক স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে।

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর চীনের অর্থনীতি চাপে পড়বে বলে ধারণা করা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীন অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এর ফল হিসেবে ২০২৫ সালে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে রেকর্ড ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে। একই সময়ে মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহ পৌঁছেছে ১০০ বিলিয়ন ডলারে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যখন ঐতিহ্যগত মিত্রদের সঙ্গে সম্পর্ক জটিল করে তুলছে, তখন চীন কানাডা, ভারতসহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। এ প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার রাতে চীনে পৌঁছান। চার দিনের এই সফরকে ২০১৮ সালের পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর হিসেবে দেখা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বেইজিং সফর করেন এবং দুই দেশ বাণিজ্য বাধা কমাতে একটি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করে।

চীনের বিশাল ২০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ৪৫ ট্রিলিয়ন ডলারের শেয়ার ও বন্ড বাজারের শক্তিকে কাজে লাগিয়ে দেশটি নিজেকে অনেক দেশের কাছে ‘স্থির ও নির্ভরযোগ্য’ অংশীদার হিসেবে তুলে ধরছে বলে মন্তব্য করেছেন বোস্টন কলেজের অর্থনীতির অধ্যাপক আলেকসান্দার তোমিচ। তার মতে, যুক্তরাষ্ট্র যত বেশি অনিশ্চিত হয়ে উঠছে, তত বেশি সুযোগ তৈরি হচ্ছে চীনের জন্য।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি খাতে উত্তেজনা নতুন করে বাড়ে। এপ্রিল মাসে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১০০ শতাংশের বেশি করেন। পরে আংশিকভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সাময়িক সমঝোতায় পৌঁছানো হয়। এই সময় চীন যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য বাজারে রপ্তানি বাড়ানোর কৌশল নেয়।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ২০ শতাংশ কমলেও আফ্রিকায় রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৮ শতাংশ, লাতিন আমেরিকায় ৭ দশমিক ৪ শতাংশ, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ দশমিক ৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নে ৮ দশমিক ৪ শতাংশ।

ঘরোয়া বাজারে দুর্বল চাহিদা ও দীর্ঘস্থায়ী আবাসন খাতের মন্দার কারণে চীনের অর্থনীতি মূল্যস্ফীতির চাপে থাকলেও সরকার নির্ধারিত ৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ২০২৫ সালে পূরণ করেছে দেশটি। বিদেশি বিনিয়োগ বাড়াতে টেলিযোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজার উন্মুক্ত করার মতো বিভিন্ন উদ্যোগও নিয়েছে বেইজিং।

ডিসেম্বরে চীন ইতিহাসের সর্বোচ্চ ১০০ দশমিক ১ বিলিয়ন ডলারের মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহ রেকর্ড করে। একই সময়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৩ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। গত এক বছরে সাংহাই সূচক বেড়েছে ২৭ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের তুলনায় বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অপ্রত্যাশিত বাণিজ্য ও পররাষ্ট্রনীতির কারণে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমেছে। এই সুযোগে চীন ইউয়ানের আন্তর্জাতিক ব্যবহার বাড়াতে নতুন করে উদ্যোগ নিচ্ছে। বর্তমানে চীনের সীমান্ত পারাপারের লেনদেনের অর্ধেকের বেশি ইউয়ানে নিষ্পত্তি হচ্ছে, যা ১৫ বছর আগে প্রায় শূন্যের কাছাকাছি ছিল।

তবে সবাই চীনের এই নতুন কৌশলকে পুরোপুরি ইতিবাচকভাবে দেখছেন না। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক প্যাট্রিসিয়া কিম সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা তৈরি হলেও তা স্বয়ংক্রিয়ভাবে চীনের প্রতি আস্থায় রূপ নেয় না। অনেক দেশের মধ্যেই চীনের বাণিজ্য নীতি, অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং সামুদ্রিক ও ঐতিহাসিক বিরোধ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

তার মতে, বর্তমান সময়ে চীন তুলনামূলক সংযত ও বাস্তববাদী মনে হলেও, তাদের দীর্ঘমেয়াদি আচরণ এখনও পুরোপুরি আশ্বস্ত করার মতো নয়।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au