বাংলাদেশ

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ালো এনবিআর

  • 9:24 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
এনবিআর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে। বৃহস্পতিবার এনবিআর এই বিশেষ আদেশ জারি করে। এর ফলে ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে আয়কর রিটার্ন জমার সময় ইতোমধ্যেই দুই দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।

প্রতিবছর আয়ের তথ্য অনুযায়ী আয়কর রিটার্ন জমার শেষ দিন সাধারণত ৩০ নভেম্বর নির্ধারিত থাকে। তবে এনবিআর নিয়মিতভাবে এই সময়সীমা বৃদ্ধি করে থাকে। এবারও কিছু ব্যতিক্রম ছাড়া সকলকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে তাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। ইতোমধ্যেই ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দিয়েছেন।

সব করদাতাকে রিটার্ন দিতে হলে এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রথমে ওয়েবসাইটে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের পরে পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করলে রিটার্ন জমা দেওয়া যাবে।

ই-রিটার্ন জমা দেওয়ার সময় কোনো কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই। তবে যেসব কাগজের তথ্য ব্যবহার করবেন, সেগুলি সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে নিরীক্ষা বা অন্য প্রয়োজনে প্রয়োজন হলে তা উপস্থাপন করা যায়।

অনলাইনে রিটার্ন জমা দেয়ার সঙ্গে সঙ্গে ঘরে বসেই কর পরিশোধ করা সম্ভব। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।

এই শাখার আরও খবর

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ১১ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার, নাশকতার অভিযোগ ডিবির

ঢাকার মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের…

বাংলাদেশের পাট-শিল্পের ভবিষ্যৎ কি?

২০২০ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো আবার উৎপাদনে ফেরাতে কয়েক মাস আগে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সরকার।…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ আগুন…

‘আর মাত্র ৫ বছর বাঁচব’, কী হয়েছে তানিয়া বৃষ্টির?

ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার…

তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তার কারণে তিনটি স্টেশনে না থেমে চলাচল করছে মেট্রোরেল। রবিবার (১ নভেম্বর) দুপুর থেকে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০…

মিরপুরে ১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au