তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা
তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…
মেলবোর্ন ৩১ জানুয়ারি-ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আয়ারল্যান্ড অধিনায়ক পাল স্টার্লিং। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমে এই কীর্তি গড়েন তিনি।
এই ফরম্যাটে এটি ছিল স্টার্লিংয়ের ১৬০তম ম্যাচ। পেছনে ফেলেছেন রোহিত শর্মার ১৫৯ ম্যাচের কীর্তিকে। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন স্টার্লিং। তারপর থেকে ছোট সংষ্করণে আয়ারল্যান্ডের লম্বা যাত্রার সঙ্গী তিনি। টপ অর্ডারে নিয়মিত ব্যাটার পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
দীর্ঘদিনের এই চলার পথে টি-টোয়েন্টিতে সর্বকালের শীর্ষ ব্যাটারের তালিকায় তার অবস্থান চতুর্থ। ৩৮৭৪ রান নিয়ে তিনি আছেন বাবর আজম, রোহিত শর্মা ও বিরাট কোহলির পরে। একটি সেঞ্চুরি ও ২৪ হাফ সেঞ্চুরি তার।
দুবাইয়ে মাইলফলক ছোঁয়া ম্যাচে ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি। ইনিংসে ওপেনিং করতে নেমে ৮ রানে আউট হন। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৮ রান তোলে। তারপর সংযুক্ত আরব আমিরাতকে ১২১ রানে অলআউট করে ৫৭ রানে জেতে তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au