সর্বশেষ

মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যমের প্রবেশ সীমিত করল বিসিবি

  • 4:21 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ ফেব্রুয়ারি-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নতুন বিধিমালা অনুযায়ী, বিসিবির অনুমোদিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত থাকবে।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে এই প্রবেশনিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। এই বিধিমালা স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে, যেখানে গণমাধ্যমকর্মীরাও অন্তর্ভুক্ত।

বিশ্বকাপের আগে পাকিস্তানকে ‘অপমান’ করলো অস্ট্রেলিয়া!

গণমাধ্যমকর্মীদের জন্য গেট-১ পূর্বের মতোই খোলা থাকবে। তবে, তারা শুধুমাত্র ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপ্রাপ্ত অনুষ্ঠান কিংবা বিসিবির মাধ্যমে পূর্বে জানানো নির্দিষ্ট অনুশীলন ও ট্রেনিং সেশনে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। অন্য সময়ে তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে না।

বিসিবির এই নতুন নির্দেশনা স্টেডিয়ামে নিরাপত্তা ও ব্যবস্থাপনার উন্নয়নে নেওয়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au