সর্বশেষ

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করল টাইগার যুবারা

  • 4:25 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ ফেব্রুয়ারি-অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তাই নির্ভার থেকেই সুপার সিক্সের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। নিয়ম রক্ষার এই ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশের যুবারা।

হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।

২৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকেছে জিম্বাবুয়ে। ১৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। এরপর সিম্বারাসে মুদুজেনগেরে দলের হাল ধরেন। অধিনায়ক একাই করেন ৭০ রান। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। ফলে দুইশর আগেই অলআউট হয়।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ। তবে এরপর জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম দলকে ভালো শুরু এনে দেন। জাওয়াদ ২৫ রান করে ফিরলেও জাওয়াদ ফিফটির দেখা পেয়েছেন।

ভালো শুরুর পেলেও তামিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। একমাত্র রিজান ছাড়া আর কেউই থিতু হতে পারেননি। এই মিডল অর্ডার ব্যাটার করেছনে ৪৭ রান। শেষদিকে ক্যামিও খেলেছেন আল ফাহাদ। তাতে আড়াইশ স্পর্শ করে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au