তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা
তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…
মেলবোর্ন ১ ফেব্রুয়ারি-অফফর্মে থাকা সাঞ্জু স্যামসন আবারো হতাশ করলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ৬ রান করলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে হতাশাজনক ব্যাটিংয়ের কারণে বিশ্বকাপ দলে তার অবস্থান নড়বড়ে। কিউইদের বিপক্ষে তিনি ছায়া হয়ে থাকলেও বিধ্বংসী ছিলেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। থিরুভানান্থাপুরামে তাদের ঝড়ো ব্যাটিংয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।
এই ফরম্যাটে প্রথম সেঞ্চুরি করেছেন কিষাণ। ৪৩ বলে ৬ চার ও ১০ ছয়ে ১০৩ রান করেছেন তিনি। সূর্যকুমার ৩০ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৬৩ রান করেন। কিউই বোলারদের ওপর চড়াও হয়ে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন তারা ১০ ওভারের একটু বেশি খেলে।
এছাড়াও ভারতের ইনিংসে ছক্কা হয়েছে আরও সাতটি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মোট ছক্কা ৬৯টি, যা একটি দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলের বিশ্বরেকর্ড। তারা ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের (৬৪) আগের রেকর্ড। এই ইনিংসে ভারত মোট ২৩ ছক্কা মেরেছে, টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩ ছক্কা হাঁকায়।
ভারত এই ম্যাচে করেছে ৫ উইকেটে ২৭১ রান। এই ফরম্যাটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটা পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ৩০৪ রান এই রেকর্ডে সবার উপরে।
জবাবে ফিন অ্যালেনের ঝড়ো ৩৮ বলে ৮০ রানের পরও ব্লাকক্যাপসদের ইনিংস থাকে ২২৫ রানে। আকাশদ্বীপ একাই নেন ৫ উইকেট। ৫ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া৷
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au