খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে পাকিস্তান

  • 2:49 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন,২ ফেব্রুয়ারি- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না দেশটি। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত নতুন করে ক্রিকেট ও কূটনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিশ্বকাপ বয়কট করা হবে কি না, তা নিয়ে পাকিস্তানে ব্যাপক আলোচনা চলছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি একাধিকবার জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তের ওপরই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নির্ভর করছে। তিনি একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্বিচারিতার অভিযোগ আনেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই সিদ্ধান্ত আংশিক অংশগ্রহণের একটি নজির তৈরি করল। টুর্নামেন্টে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণায় ক্রিকেটীয় সূচি, সম্প্রচার এবং প্রতিযোগিতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে।

এই পরিস্থিতির পেছনে সাম্প্রতিক আঞ্চলিক ক্রিকেট রাজনীতিও ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। তারা বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করলেও আইসিসি তা গ্রহণ করেনি।

পরবর্তীতে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের আবেদন ১৪-২ ভোটে নাকচ হয়ে যায়। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে কেবল পাকিস্তান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তানের।

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত আইসিসি কীভাবে সামাল দেয়, তা এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

ওয়ান নেশনের তহবিল সংগ্রহে রেকর্ড সাড়া, আলবেনিজ সরকারের কাছে হিসাব প্রকাশের চ্যালেঞ্জ

মেলবোর্ন, ১৩ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ‘ফায়ার দ্য লায়ার’ তহবিল সংগ্রহ অভিযান কয়েক দিনের মধ্যেই প্রায় ২৮ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ…

আইএস-সম্পৃক্ত নারীদের প্রত্যাবর্তন ইস্যুতে ১৫০ নথি গোপন, অ্যালবানিজ সরকারের বিরুদ্ধে নতুন বিতর্ক

মেলবোর্ন, ১৩ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার সিরিয়ায় অবস্থানরত আইএস–সম্পৃক্ত নারীদের (আইএস ব্রাইড) দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রায় ১৫০টি সরকারি নথি…

গোপন ক্যামেরায় পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, সিডনি বিশ্ববিদ্যালয়ে শুরু জরুরি তদন্ত

মেলবোর্ন, ১৩ জুন- অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সিডনি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। গোপন ক্যামেরা ব্যবহার করে পরীক্ষার প্রশ্ন ধারণ…

কুমিল্লার দুর্গাপূজা সহিংসতার মূলহোতা বাহারউদ্দিন কলকাতায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৩ জুন: ২০২১ সালের কুমিল্লার দুর্গাপূজাকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার মূল পরিকল্পনাকারী বাহারউদ্দিনকে ভারতের কলকাতায় আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া…

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

মেলবোর্ন, ১৩ জুন- ওমান উপসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ভারতীয় নাবিক পাটনালা সুরেশের শেষ কথাগুলো এখনো ভুলতে পারছেন না তার স্ত্রী পাটনালা ভার্গবী। মাত্র কয়েকদিন…

ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ১৩ জুন- নিজেদের মাটিতে ফিরেছে ফুটবল বিশ্বকাপ, আর সেই প্রত্যাবর্তনের মঞ্চে ইতিহাস গড়েই অভিযান শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রায় ৭১ হাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au