সর্বশেষ

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই শিরোপা জিতেছে আলকারাস

  • 11:49 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ফেব্রুয়ারি-প্রথম সেট অনায়াসে জিতে নিলেন নোভাক জোকোভিচ। তবে কার্লোস আলকারাস ঘুরে দাঁড়াতে সময় নিলেন না। দাপুটে পারফরম্যান্সে পরের দুই সেট জিতলেন তিনি। চতুর্থ সেটে লড়াই হলো তুমুল। শেষ পর্যন্ত ফয়সালা হলো টাইব্রেকে। সেখানে জিতে উল্লাসে মাতলেন স্প্যানিশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে তার ক্যারিয়ারে পূরণ হলো একটি চক্র।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম সেট জোকোভিচ জিতে নেন ৬-২ গেমে। পরের সেট একই ব্যবধানে জিতে আলকারাসের ঘুরে দাঁড়ানোর শুরু। তৃতীয় সেট জিতে নেন তিনি ৬-৩ গেমে। আর চতুর্থ সেট ৭-৫ গেমে বাজিমাত করেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।

২২ বছর ২৭২ দিন বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন আলকারাস। বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের প্রতিটিই কমপক্ষে একবার করে জেতাকে বলা হয় ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম।’

আলকারাসের আগে এই স্বাদ পেয়েছেন আট জন পুরুষ ও ১০ জন নারী খেলোয়াড়। তবে তার চেয়ে কম বয়সে আর কোনো পুরুষ খেলোয়াড় এই কীর্তি গড়তে পারেননি।

আলকারাস ভেঙে দিলেন ডন বাজের ৮৮ বছরের পুরনো রেকর্ড। ১৯৩৮ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের সময় যুক্তরাষ্ট্রের বাজের বয়স ছিল ২২ বছর ৩৬৩ দিন।

৩৮ বছর বয়সী জোকোভিচ এই স্বাদ পেয়েছিলেন ২৯ বছর বয়সে, রজার ফেদেরার ২৭ বছর বয়সে, ২৪ বছর বয়সে রাফায়েল নাদাল। টেনিসের উন্মুক্ত যুগে আলকারাসের আগে সবচেয়ে কম বয়সী ছিলেন তার স্বদেশি নাদাল।

ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন- এই তিনটি গ্র্যান্ড স্ল্যামই দুইবার করে জিতেছেন আলকারাস।

অস্ট্রেলিয়ান ওপেনে তিনি আগে কখনও কোয়ার্টার-ফাইনালই পার হতে পারেননি। প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন সময়ের এই সেনসেশন।

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই র‍্যাকেট ফেলে কোর্টে শুয়ে পড়েন তিনি। হাত দিয়ে ঢাকেন মুখ। পরে উঠিয়ে দাঁড়িয়ে করমর্দন করেন জোকোভিচের সঙ্গে, যিনি এই গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড চ্যাম্পিয়ন।

মেলবোর্নে আগে ১০ বার ফাইনালে খেলে প্রতিবারই শিরোপা জিতেছিলেন জোকোভিচ। এখানে তার একাদশ ফাইনালে এসে প্রথম তেতো স্বাদ পেতো হলো পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকাকে।

২০২৩ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ডের উচ্চতায় পা রাখার পর থেকে আর কোনো মেজর জিততে পারেননি জোকোভিচ। পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অপেক্ষাও তাই বেড়েই চলেছে তার।

এই শাখার আরও খবর

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au