সর্বশেষ

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ছয়জন প্রবাসী ফুটবলার

  • 4:37 am - February 03, 2026
  • পঠিত হয়েছে:২৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ ফেব্রয়ারি-আগামী ২৫ মার্চ মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট। শিরোপা ধরে রাখার মিশনে ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ছয়জন প্রবাসী ফুটবলার।

দলকে শক্তিশালী করতে বিদেশের মাটিতে খেলা ছয় ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে বাফুফে।

তারা হলেন— আব্দুল কাদির, বিতোষকে চাকমা, ইব্রাহিম নওয়াজ, আমির সামি, সুশ্রতা মন্ডল ও ফারজাদ সৈয়দ আফতাব। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরেও বাংলাদেশের ওপর ফুটবল প্রেমীদের বিশেষ নজর থাকবে।
এবারের ড্র অনুযায়ী টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে পড়েছে তিন চিরপ্রতিদ্বন্দ্বী—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ক্রিকেটের মাঠে যখন রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বাংলাদেশ ইস্যুতে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবলের মাঠে এই তিন দেশের মুখোমুখি হওয়া বাড়তি রোমাঞ্চ যোগ করেছে।

বিশেষ করে বাংলাদেশের ভারত সফর নিয়ে আইসিসির অবস্থানের প্রেক্ষাপটে এই ফুটবল ম্যাচগুলো ভিন্ন গুরুত্ব বহন করছে।
অন্যদিকে, ‘এ’ গ্রুপে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ৩ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।
২০২২ সালে সাফের প্রথম আসরে ভারত শিরোপা জিতলেও, ২০২৪ সালের সর্বশেষ আসরে দাপুটে ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মালদ্বীপে এবার সেই সাফল্যের ধারা অব্যাহত রেখে ট্রফি নিজেদের কাছে রাখার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যুবা টাইগাররা।

প্রাথমিক স্কোয়াড: মো. ইসমাইল হোসেন মাহিন, এস পি রাফিজ, মো. নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী, মো. তাসিন সাহেব, মো. ইউসুফ আলী, মো. আব্দুল রিয়াদ ফাহিম, আশিকুর রহমান, মো. ইকরামুল ইসলাম, মো. মিঠু চৌধুরী, শরীফ উদ্দিন নিরব, শেখ সংগ্রাম, মো. সিফাত সাহরিয়ার, মো. সিয়াম অমিত, সালাহ উদ্দিন সাহেদ, সানি দাস, ইহসান হাবিব রিদুয়ান, মো. সাব্বির ইসলাম, চন্দন রায়, স্যামুয়েল রাকসাম, মো. রাতুল হাসান, মো. কামাল মের্ধা, নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ শফিক রহমান, শাওন রিচিল, মো. মুরসেদ আলী, শ্রী সুমন সরেন, মো. মানিক, মো. রিফাত কাজী, মো. অপু রহমান, আশিক ও মো. জয় আহামেদ।

প্রবাসী ফুটবলার: আবদুল কাদির (ইতালি), বিতশোকে চাকমা (যুক্তরাষ্ট্র), ইব্রাহিম নওয়াজ (যুক্তরাজ্য), আমির সামি (যুক্তরাষ্ট্র), সুশ্রত মন্ডল (কানাডা) ও ফারজাদ সৈয়দ আফতাব (যুক্তরাষ্ট্র)।

এই শাখার আরও খবর

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au