সর্বশেষ

আল-হিলালে যোগ দিলেন বেনজেমা

  • 4:00 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ জানুয়ারি-সৌদি ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। এই দলবদল সরাসরি চাপে ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে। কেননা শিরোপার দৌড়ে রয়েছে রোনালদোর আল নাসর ও আল হিলাল।

আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক ব্যালন ডি’অরজয়ী বেনজেমা। বর্তমানে এক পয়েন্ট ব্যবধানে আল-নাসরের চেয়ে এগিয়ে থাকা আল-হিলালকে আরও শক্তিশালী করল এই দলবদল। ২০২২ সালে সৌদি আরবে পা রাখার পর এখনও পর্যন্ত লিগ শিরোপার স্বাদ পাননি রোনালদো। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দলে যোগ হলো পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী বেনজেমা।

রিয়াল মাদ্রিদে রোনালদোর দীর্ঘদিনের সতীর্থ বেনজেমা গত মৌসুমে আল-ইত্তিহাদকে সৌদি লিগ শিরোপা ও কিংস কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন।

আল-হিলাল সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ। গত বছর ক্লাব বিশ্বকাপে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৪–৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলেও আলোচনায় আসে দলটি।

দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট কোচ সিমোনে ইনজাগির অধীনে আল-হিলাল এখন রোনালদোর জন্য সবচেয়ে বড় বাধা। বিশেষ করে এমন সময়ে এই দলবদল এলো, যখন আল-নাসরের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট রোনালদোর খবর প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

এই শাখার আরও খবর

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au