সর্বশেষ

পিএসএলে নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স

  • 5:22 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ফেব্রুয়ারি-সম্প্রতি বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়েও ভালো পারফর্ম করেছেন তিনি। তবে বল হাতে ভালো করলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগে তাকে ধরে রাখেনি লাহোর।

পিএসএলের নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো। আগের মৌসুমে এই সংখ্যা ছিল ৮ জন। শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে লাহোর কালান্দার্স।

পিএসএলের গত আসরে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন এই স্পিনার।

এদিকে রিটেইন তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্টের ৫টি দল। প্লাটিনাম ক্যাটাগরি থেকে শাদাব খান, গোল্ড ক্যাটাগরি থেকে সালমান ইরশাদ ও সিলভার ক্যাটাগরি থেকে আন্দ্রিস গাউসকে ধরে রেখেছে ইসলামাবাদ ইউনাইটেড। যদিও নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, আজম খান, হায়দার আলীর মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রিটেইন করেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। তারা ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের।

জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার সাইম আইয়ুবকে ছেড়ে দিয়েছে পেশওয়ার জালমি। তবে বাবর আজমকে তারা ঠিকই ধরে রেখেছে। তা ছাড়া সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ ও আলী রাজাকেও ধরে রেখেছে দলটি। এদিকে মুলতান সুলতান্স ও কিংসম্যান হায়দরাবাদ তাদের কোনো ক্রিকেটারকে রিটেইন করেনি।

রিটেইন ক্রিকেটারদের তালিকা:
ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান, সালমান ইরশাদ ও আন্দ্রিস গাউস।
শিয়ালকোট স্ট্যালিয়ন্স: স্টিভ স্মিথ (সরাসরি চুক্তি)।
করাচি কিংস: খুশদিল শাহ, হাসান আলী, সাদ বেগ ও আব্বাস আফ্রিদি।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: আবরার আহমেদ, উসমান তারকি, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেন।
লাহোর কালান্দার্স: শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইম।
পেশাওয়ার জালমি: বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ ও আলী রাজা।

এই শাখার আরও খবর

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au