বিশ্ব

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা

  • 2:52 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি-  ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ অবকাঠামোতে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ জানিয়েছে, শনিবার ভোররাতে দেশটির বিদ্যুৎ গ্রিড, উৎপাদন কেন্দ্র এবং বিতরণ সাবস্টেশনগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় চারশরও বেশি ড্রোন এবং বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো এমনিতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এর মধ্যেই তীব্র শীতের সময় নতুন করে এই হামলায় বিদ্যুৎ খাত আরও বড় চাপের মুখে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়া কূটনীতির বদলে হামলাকেই অগ্রাধিকার দিচ্ছে এবং ইউক্রেনীয় জনগণকে কাবু করতে ঠাণ্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে মস্কো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিশ শমিহাল জানান, দেশের পশ্চিমাঞ্চলে অন্তত দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সাবস্টেশন ও প্রধান বিদ্যুৎ লাইনে আঘাত হানা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই বিদ্যুৎকর্মীরা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কাজ শুরু করবেন।

এই হামলা চালানো হয়েছে ফেব্রুয়ারির তীব্র শীতের মধ্যে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ সীমিত রাখা হয়েছে। শমিহাল বলেন, গ্রিডকে সহায়তা করতে জরুরি পদক্ষেপ হিসেবে পোল্যান্ড থেকে বিদ্যুৎ আমদানি শুরু করেছে সরকার।

আঞ্চলিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলীয় খমেলনিৎস্কাই, রিভনে, তের্নোপিল, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও লভিভ অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা আরও জানান, বুরশতিন ও দব্রোৎভির তাপবিদ্যুৎ কেন্দ্রও এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au