বিশ্ব

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

  • 2:42 am - June 22, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি সেনাবাহিনীকে  যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, প্রয়োজন হলে দ্রুত আবারও সামরিক অভিযান শুরু করতে হবে।

রোববার দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে জেনারেল ইয়াল জামির বলেন, সীমান্ত পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও যুদ্ধ প্রস্তুতি বজায় রাখতে হবে।

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জামির বলেন, ‘হিজবুল্লাহ গুরুতর ও উল্লেখযোগ্য ধাক্কার মুখে পড়েছে। তবে সংগঠনটি যাতে পুনর্গঠিত হতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে আবারও শক্তিশালী সামরিক অভিযান চালাতে আমরা প্রস্তুত।’

তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংগঠনটি বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলি বাহিনীকে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

জেনারেল জামির আরও বলেন, সীমান্ত এলাকায় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পাশাপাশি সেনাদের দ্রুত আক্রমণাত্মক অভিযানে ফিরে যাওয়ার সক্ষমতাও ধরে রাখতে হবে। কারণ পরিস্থিতি শান্ত থাকলেও হুমকি পুরোপুরি দূর হয়নি।

এদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করার জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আঞ্চলিক কূটনৈতিক আলোচনায় ইরানও লেবানন প্রসঙ্গকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এনেছে। তেহরান তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহর স্বার্থে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। উভয় পক্ষের পাল্টাপাল্টি হুমকি, সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থানের কারণে পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর রয়ে গেছে।

তাদের মতে, সীমান্তে কোনো ছোট ঘটনা বা উসকানিমূলক কর্মকাণ্ডও নতুন করে বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সীমান্তে শান্তি প্রতিষ্ঠা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au