বাংলাদেশ

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

  • 3:43 am - June 22, 2026
  • পঠিত হয়েছে:২৭৯ বার
সাংবাদিক রেজানুরের গ্রেফতার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার ও কারাবন্দি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম। সাংবাদিক, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আদিবাসী অধিকারকর্মীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি বলছে, এ ধরনের ঘটনা দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কিউআরএস জানায়, গত ১৯ জুন রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলাটি দায়ের করা হয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পর। একই মামলায় পত্রিকাটির আরও কয়েকজন সাংবাদিক ও কর্মীকেও আসামি করা হয়েছে। পরে ২২ জুন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

বিবৃতিতে কিউআরএস উল্লেখ করে, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই আইনসম্মত, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় তদন্ত ও নিষ্পত্তি হওয়া উচিত। তবে কোনো সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনের প্রয়োগ গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে এবং জনস্বার্থে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশকে নিরুৎসাহিত করতে পারে।

সংগঠনটি আরও বলেছে, সাংবাদিকদের গ্রেফতার, আটক এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ঝুঁকি সংবাদমাধ্যমের স্বাধীন কাজকে বাধাগ্রস্ত করে। এর ফলে দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

কিউআরএস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যেন আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার ও পেশাগত স্বাধীনতা সম্মান করা হয়। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

সংগঠনটির মতে, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। তাই সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়বিচার এবং মানবাধিকারের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au