সর্বশেষ

খাগড়াছড়িতে নির্বাচন বয়কটের ঘোষণা মুসলিম লীগের প্রার্থীর

  • 1:03 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
খাগড়াছড়িতে নির্বাচন বয়কটের ঘোষণা মুসলিম লীগের প্রার্থীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিজের নিরাপত্তায় অবহেলার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মো. মোস্তফা বলেন, ‘প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একজন গানম্যান চেয়ে আবেদন করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করেন, নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকেই খাগড়াছড়িতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। কয়েকজন প্রার্থী প্রচারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করেছেন বলেও তার অভিযোগ।

এ বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ (দায়িত্বপ্রাপ্ত বিচারক) এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

মোস্তফার দাবি, জেলার বেশকিছু ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

তীব্র বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

মেলবোর্ন, ২১ জুন- টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ, সড়ক অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতার মুখে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন…

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ২১ জুন- স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তার বিদেশ…

ত্রিশালে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

মেলবোর্ন, ২১ জুন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম ও খতিবকে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে…

স্বাস্থ্য ও শিশুযত্ন নিয়ে হ্যানসনের মন্তব্যে চাপে ওয়ান নেশন

মেলবোর্ন, ২১ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়ে পুরোনো পরীক্ষিত কৌশলেই এগোতে চাইছে ক্ষমতাসীন লেবার পার্টি। দেশটির ডানপন্থী দল ওয়ান নেশনের নেত্রী পলিন…

শুধু শিকার নয়, বীজ ছড়িয়ে এভারগ্লেডসের পরিবেশও বদলে দিচ্ছে ভয়ংকর বার্মিজ অজগর

মেলবোর্ন, ২১ জুন- ফ্লোরিডার এভারগ্লেডস জলাভূমিতে বার্মিজ অজগর দীর্ঘদিন ধরেই এক আতঙ্কের নাম। স্থানীয় বন্যপ্রাণী ধ্বংস, খাদ্যশৃঙ্খল ভেঙে দেওয়া এবং জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাবের কারণে…

বুয়েনস আইরেসে ‘বাংলাদেশ সড়ক’ নামকরণের প্রস্তাব, ফুটবল-সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা-আর্জেন্টিনা

মেলবোর্ন, ২১ জুন- বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার সাংস্কৃতিক, সাহিত্যিক ও ক্রীড়াভিত্তিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে দুই দেশ। এর অংশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au