পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…
মেলবোর্ন, ১৪ফেব্রুয়ারি- বগুড়া শহরে বাবার গ্যারেজে মো. আলিফ (১৫) নামে এক কিশোর মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে শহরের নিশিন্দারা ট্যাংকের সেতুর কাছে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, আলিফ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার বাসিন্দা মাইক্রোবাস চালক ও মেকানিক মো. রিপনের ছেলে। বাবার সঙ্গে তিনি ওই গ্যারেজে গাড়ি মেরামত ও পরিষ্কারের কাজ করতেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিপন সারাদিন ব্যস্ত ছিলেন। রাতে আলিফ গ্যারেজের ঘরেই ঘুমায় এবং শুক্রবার সকালেও সেখানে কাজ করছিল।
স্বজনদের তথ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে তিনি ফুফুর সঙ্গে মোবাইলে কথা বলেন। পরে বেলা ১১টার দিকে রিপন ছেলেকে খাবার দিতে গ্যারেজে গিয়ে ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় আলিফের মরদেহ দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রমজান আলী জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা গ্যারেজে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। গলা, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ১১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ, র্যাব ও ডিবির একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au