বাংলাদেশ

নিরঙ্কুশ বিজয় অর্জনে বিএনপিকে ঐক্য পরিষদের অভিনন্দন

  • 5:19 am - February 14, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
নিরঙ্কুশ বিজয় অর্জনে বিএনপিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিনন্দন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় বিজয়ী জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে বলা হয়, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এবং অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানানো হয়। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।

প্রেস বিবৃতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষর রয়েছে। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকল পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টিও নতুন সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকবে। এমন প্রত্যাশা করছে পরিষদ।

এদিকে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এ দুই আসনের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়েছেন। বিএনপি ও জোট মিলিয়ে মোট ২১৩টি আসনে বিজয় অর্জিত হয়েছে। এর ফলে প্রায় দুই যুগ পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই জয়ী হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনিই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীরা মোট ৭৬টি আসনে জয় পেয়েছেন। স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছেন ৮টি আসন। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেখানে ভোট স্থগিত ছিল।

ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া আসে। ভারতের প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বিএনপি নেতৃত্বাধীন জোটের বিজয় এবং তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনের সামগ্রিক পরিবেশ, ফলাফল এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। নতুন সরকার কীভাবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং সবার অংশগ্রহণে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখবে, সে দিকেই এখন নজর সাধারণ মানুষের।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au