বাংলাদেশ

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

  • 8:30 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
পিটিয়ে হত্যার প্রতিকী ছবি । ছবি : সংগৃহীত

 মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি- ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৭-৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়।

তাদের এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

ওসি জানান, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au