সর্বশেষ

বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে আতঙ্কে তারকাপাড়া

  • 8:23 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- বলিউডে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গ্যাংস্টার আতঙ্ক। রেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে মুম্বাইয়ের তারকাপাড়ায়। নব্বইয়ের দশকে দাউত ইব্রাহিমের দৌরাত্ম্যের স্মৃতি যেন আবার ফিরে আসছে,এমনটাই মনে করছেন অনেকে।

সাম্প্রতিক হুমকি ও হামলার ঘটনার পর শনিবার মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পরিচালক রোহিত সেটি ও অভিনেতা রানভির সিংয়ের ম্যানেজারের জবানবন্দি রেকর্ড করেছে। একটি অডিও বার্তায় হুমকি দেওয়া হয় দাবি না মানলে তারকাদের ম্যানেজার বা ঘনিষ্ঠ কর্মীদের হত্যা করা হবে। সেই হুমকির সূত্র ধরেই তদন্ত জোরদার করেছে পুলিশ।

এদিকে রোহিত শেঠির বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার চার অভিযুক্ত স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কি, সিদ্ধার্থ ইয়েপুর ও সমর্থ পোমাজিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করেছে পুলিশ।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা পুনে থেকে একটি স্কুটার কিনে সড়কপথে মুম্বাই আসে। পরে ভিলে পার্লে স্টেশনের বাইরে সেটি পার্ক করে রোহিতের বাসভবনের সামনে গিয়ে গুলি চালায়। পুরো প্রক্রিয়াটি আদালতে উপস্থাপনের জন্য ভিডিও রেকর্ড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘হ্যারি বক্সার’ নাম ব্যবহার করে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়। সেখানে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে বলা হয়, সময়মতো শর্ত না মানলে তারকারা নয়, তাদের ঘনিষ্ঠদের টার্গেট করা হবে। তদন্তে উঠে এসেছে, ‘হ্যারি বক্সার’-এর আসল নাম হরি চাঁদ। তিনি বিদেশে অবস্থান করে ভিপিএন ব্যবহার করে বিষ্ণোই গ্যাংয়ের হয়ে ভয়ভীতি ছড়াচ্ছেন বলে সন্দেহ করছে তদন্তকারীরা।

গত কয়েক দিনে মুম্বাইয়ে একাধিক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোহিত শেঠির বাড়ির বারান্দা লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়, যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। একই সঙ্গে রণবীর সিংয়ের কাছে ১০ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে বলেও জানা গেছে। এর আগে সালমান খান ও কাপিল শার্মাকে টার্গেট করা হয়েছিল।

ক্রমাগত এই হুমকি ও হামলার ঘটনায় বলিউডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রযোজনা সংস্থা ও তারকাদের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, সংগঠিত অপরাধচক্রের এই তৎপরতা রুখতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, গ্ল্যামার আর আলোয় মোড়া বলিউডের আড়ালে এখন বইছে আতঙ্কের স্রোত। পরিস্থিতি কতদূর গড়ায় এবং তদন্তে শেষ পর্যন্ত কী উঠে আসে, সেদিকেই নজর সবার।

এই শাখার আরও খবর

তৃণমূলে নতুন সংকট, রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন সুখেন্দুশেখর

মেলবোর্ন,  ৮ জুন- ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় তৃণমূলের সদস্যপদ থেকে পদত্যাগের…

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৩, আহত ৫; বহাল সুনামি সতর্কতা

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন…

ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মেলবোর্ন, ৮ জুন- হাম ও রুবেলা প্রতিরোধী টিকা সময়মতো আমদানি না করা এবং এর ফলে শিশুদের জীবন ঝুঁকিতে পড়া ও মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…

মেলবোর্নে অঞ্জন দত্তের লাইভ কনসার্টে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

মেলবোর্ন, ৮ জুন: মেলবোর্নে অনুষ্ঠিত হলো বাংলা গানের কিংবদন্তি শিল্পী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। গত ৭ জুন সন্ধ্যায় ভিক্টোরিয়ার সাউথ…

নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা, কি ঘটছে মধ্যপ্রাচ্যে?

মেলবোর্ন, ৮ জুন- মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ইসরায়েলের…

ওয়ান নেশনের উত্থানে সুর নরম, হ্যানসনকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৮ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে ডানপন্থি দল ওয়ান নেশনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দলটির প্রতি নিজের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কয়েক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au