বাংলাদেশ

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, পরে ভাঙচুর

  • 3:07 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- খুলনায় দীর্ঘদিন পর একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের মহানগর ও জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শীর্ষ নেতাদের ছবি টাঙানোর পর সন্ধ্যায় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে খুলনা সদর থানার শহীদ হাদিস পার্কের সামনে শঙ্খ মার্কেটে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের তালা খুলে দোতলায় ওঠেন। সেখানে তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর ছবি টাঙিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন তারা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দোকানি জানান, কার্যালয় ত্যাগের সময় নেতাকর্মীরা স্থানীয়দের বলেন, শিগগিরই অফিসের সংস্কারকাজ শেষ করে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে।

তবে সন্ধ্যার দিকে ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের সদস্যরা সেখানে এসে টাঙানো ছবি ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে অপসারণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, দুপুরে কিছু লোকজন কার্যালয়ে প্রবেশ করে ছবি টাঙানো ও পুষ্পমাল্য অর্পণের ঘটনা ঘটান। পরে সন্ধ্যায় আরেকটি সংগঠনের সদস্যরা এসে সেগুলো অপসারণ করেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় ওই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সেটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ছিল।

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au