সর্বশেষ

এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি

  • 2:22 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ফেব্রুয়ারি-ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন। সেটা বিশ্বকাপ জয় করে এবং প্রধানমন্ত্রী হয়ে। তাই তার সঠিক চিকিৎসা পাওয়া উচিত। এমনটা মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সাবেক অধিনায়করা যে চিঠি দিয়েছেন তাতে সমর্থন জানিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা। ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেন সৌরভ।

পাকিস্তান ক্রিকেটে ইমরান খান এক অবিচ্ছেদ্য নাম। যার হাত ধরে দেশটি প্রথমবার স্বাদ পেয়েছে বিশ্বকাপ জয়ের। অক্সফোর্ড গ্রাজুয়েট ইমরান খান তখন ছিলেন ক্রিকেট বিশ্বের আইকন। যার স্টাইল অনুকরণ করতেন তরুণরা।

সময়ের পরিক্রমায় যোগ দিয়েছেন রাজনীতিতে। হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। যে কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে। দীর্ঘ সময় ধরে আছেন কারাগারে। কদিন আগে খবর চাওড় হয়েছিল মারা গেছেন ইমরান খান। তবে মারা না গেলেও, কঠিন শারীরিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এক চোখের আলো হারিয়ে ফেলছেন ইমরান খান। যে খবর শুনে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ১৪ অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করার। অধিনায়কের এমনস্থায় অব চরম শত্রুও মুখ বন্ধ করে রাখেননি। ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও একই দাবিতে এগিয়ে এসেছেন।
পাকিস্তানকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে যার এত বড় অবদান তার কেনো এমন দশা হবে?

সৌরভ বলেন, ‘অধিনায়করা যা করেছেন তা ঠিকই করেছেন। ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন। বিশ্বকাপ জয়ের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। তিনি কিংবদন্তি। অবশ্যই তার সুচিকিৎসা পাওয়া উচিত। রাজনীতি ভিন্ন বিষয়। কিন্তু সুচিকিৎসাতো পাওয়া উচিত। আমি আশা করবো পাকিস্তান সরকার তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করবেন।’

পাকিস্তানের ক্রিকেট নিয়েও কথা বলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশয়ী হয়েছে পাকিস্তান। এই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের আর দেখা হবে কিনা সে বিষয়েও কথা বলেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের গৌরবময় অতীত আছে। যেখানে জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইনজামামরা খেলতো। সাময়িক খারাপ সময় যাচ্ছে। তবে তারা ঘুরে দাঁড়াবে। এই বিশ্বকাপে আবার দেখা হতে হলে আগে পাকিস্তানকে ভালো খেলতে হবে।’

পরবর্তী ম্যাচগুলোতে পাকিস্তানকে চাপ না নিয়ে নির্ভারভাবে খেলার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক অধিনায়ক।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘স্নাইপার’ দিয়ে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স…

জমি ও মন্দিরের বিরোধে রংপুরে আটকে গেল প্রতিমা বিসর্জন

রংপুর নগরীতে জমির মালিকানা ও মন্দিরের দখল নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন স্থগিত হয়েছে। বিজয়া দশমী পেরিয়ে গেলেও বিরোধের সমাধান না হওয়ায়…

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au