বাংলাদেশ

সুপ্রিম কোর্টে বাংলা ভাষা: ‘আছে’ আবার ‘নেই’

  • 4:24 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- বিচারপ্রার্থীদের বোধগম্য ভাষায় বিচারকার্য পরিচালনার দাবি দীর্ঘদিনের। সংবিধান ও আইনে স্পষ্ট নির্দেশনা থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এ বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ এখনও বাস্তবায়িত হয়নি। রায় লেখায় বাংলার ব্যবহার বেড়েছে, আদালত পরিচালনাতেও মাতৃভাষার উপস্থিতি স্পষ্ট, তবে মামলার আরজি, আবেদন ও বহু আইনি পরিভাষায় ইংরেজির ওপর নির্ভরতা রয়ে গেছে।

বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৫৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী ইংরেজি ও বাংলার মধ্যে বিরোধ দেখা দিলে বাংলাই প্রাধান্য পাবে। পাশাপাশি ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইনের ৩ ধারায় সরকারি দপ্তর ও আদালতে সব চিঠিপত্র, সওয়াল-জবাব ও আইনগত কার্যাবলি বাংলায় লেখার বাধ্যবাধকতা রয়েছে। আইন অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে।

তবে আদালত অঙ্গনের বাস্তব চিত্রে দেখা যায় ভিন্নতা। বিশেষ করে উচ্চ আদালতে এখনও বহু ইংরেজি ও লাতিন শব্দের ব্যবহার প্রচলিত, যেগুলোর যথাযথ বাংলা প্রতিশব্দ অনেক ক্ষেত্রেই সুস্পষ্ট নয়। দীর্ঘদিনের অভ্যাস ও আন্তর্জাতিক আইনি কাঠামোর প্রভাবেও ইংরেজি ভাষা প্রাধান্য ধরে রেখেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, বর্তমানে অনেক বিচারক রায় বাংলায় লিখছেন এবং অধিকাংশ ক্ষেত্রে আদালত পরিচালিত হচ্ছে বাংলায়। তবে মামলার আরজি বা আবেদন সাধারণত ইংরেজিতেই দাখিল করা হয়। তাঁর মতে, দেশি-বিদেশি অধিকাংশ আইন, চুক্তি ও কনভেনশন ইংরেজিতে প্রণীত হওয়ায় আইনজীবীরা ইংরেজি পরিভাষায় বেশি স্বচ্ছন্দ। বহু আইনি শব্দের প্রমিত বাংলা প্রচলিত না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়।

তিনি মনে করেন, সাধারণ মানুষের বোধগম্যতা নিশ্চিত করতে আইনি ইংরেজি ও লাতিন শব্দগুলোর মানসম্মত বাংলা প্রতিশব্দ নির্ধারণ এবং তা ব্যবহারে উদ্যোগ প্রয়োজন। প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে আইনি ভাষান্তরের কাজ আরও বিস্তৃত করা যেতে পারে।

জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় ইংরেজির দীর্ঘ ব্যবহারের ইতিহাস রয়েছে। তাই রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাঁর মতে, ধাপে ধাপে উদ্যোগ নিতে হবে এবং নতুন প্রজন্মের আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতা ও মানসিক প্রস্তুতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে বাংলার ব্যবহার নিয়ে যে বিতর্ক ছিল, তার অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। এখন নিয়মিতভাবে বাংলায় রায় দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষ অনলাইন অ্যাপের মাধ্যমে ইংরেজি রায় বাংলায় রূপান্তরের সুযোগও তৈরি হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ন্যায়বিচারে অংশগ্রহণেরও প্রধান শর্ত। বিচারপ্রার্থীরা যাতে নিজেদের মামলা ও রায়ের ভাষা স্পষ্টভাবে বুঝতে পারেন, সেজন্য আদালতে বাংলার কার্যকর ও প্রমিত প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সূত্র: বাংলা ট্রিবিউন

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au