সর্বশেষ

পদত্যাগ করেছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক

  • 5:52 am - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি-বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান সুমন পদত্যাগ করেছেন। গত ২৮ জানুয়ারি নিজের পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। সেদিনই ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি দিয়ে বিষয়টি জানান।

পদত্যাগপত্র জমা দিলেও নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

পেশাগত কারণে দাবায় ঠিকমতো সময় দিতে পারছেন না বলেই পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন সুমন। চিঠিতে তিনি লিখেছেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে আমি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন কারণে ওই পদে পূর্ণ সময় ও মনোযোগ প্রদান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

দাবা ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। ২০২৪ সালের ১৪ নভেম্বর সৈয়দ সূজা উদ্দিন আহমেদকে সভাপতি ও ফিদে মাস্টার ড. তৈয়বুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

এই শাখার আরও খবর

বাংলাদেশে ৪৭.২ শতাংশ নারীর বিয়ে ১৮ বছরের আগেই, ইউনিসেফের উদ্বেগ

বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধ, কিশোরীদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করা এবং শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষায় জরুরি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী…

নিজ দেশের নাগরিকদের সৌদি আরব ছাড়ার পরামর্শ ইতালির

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের দেশটিতে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি আরবের বিমানবন্দর…

প্রধানমন্ত্রীর জাপান সফরে অংশ নিচ্ছেন না রাষ্ট্রদূত দাউদ আলী, সিদ্ধান্তের কারণ জানায়নি সরকার

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এই সফরে তাঁকে…

থানায় ঢুকে ওসিকে ‘চোর’ বলে শাসালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না…

দুই বছরেও সংস্কার হয়নি শাবিপ্রবির ‘চেতনা-৭১’, প্রস্তুতি নিলেও মেলেনি অনুমতি

একসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘চেতনা-৭১’ ভাস্কর্যের পাদদেশ ছিল শিক্ষার্থীদের পড়াশোনা, গল্প, আড্ডা ও ছবি তোলার পরিচিত জায়গা। জাতীয় দিবসগুলোতে ভাস্কর্য ঘিরে মোমবাতি…

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au