বাংলাদেশ

উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

৩,২৫৪ জনের কর্মসংস্থান, বছরে উৎপাদন হবে ৭ মিলিয়ন পিস পোশাক

  • 2:11 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি- চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কো লিমিটেড উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এ ১৯.৫৯ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক উৎপাদন ইউনিট স্থাপন করতে যাচ্ছে।

আজ ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩,২৫৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ২৪ হাজার বর্গমিটার জমির ওপর গড়ে উঠতে যাওয়া কারখানায় বছরে ৭ মিলিয়ন পিস বোনা ও নিট পোশাক উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে বটমস, শার্ট, জিন্স, জ্যাকেট ও সোয়েটার।

পণ্যগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেপজার বিনিয়োগ উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের মনোনীত পরিচালক গে ঝেনইউ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, নতুন সরকার বিনিয়োগ প্রসারে জোর দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। বেপজা বিনিয়োগবান্ধব আধুনিক সেবা প্রদান অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি দেশীয় শিল্পকে শক্তিশালী করতে স্থানীয়ভাবে মানসম্মত কাঁচামাল সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটিকে উৎসাহ দেন তিনি।

গে ঝেনইউ বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করে বলেন, চলতি বছরের এপ্রিলে কারখানা নির্মাণকাজ শুরু হবে এবং আগামী বছর থেকে রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার প্রকৌশল সদস্য আবদুল্লাহ আল মামুন, অর্থ সদস্য এএনএম ফয়জুল হক, প্রশাসনের নির্বাহী পরিচালক সমীর বিশ্বাস এবং জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক এএসএম আনোয়ার পারভেজ।

এই শাখার আরও খবর

তীব্র বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

মেলবোর্ন, ২১ জুন- টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ, সড়ক অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতার মুখে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন…

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ২১ জুন- স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তার বিদেশ…

ত্রিশালে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

মেলবোর্ন, ২১ জুন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম ও খতিবকে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে…

স্বাস্থ্য ও শিশুযত্ন নিয়ে হ্যানসনের মন্তব্যে চাপে ওয়ান নেশন

মেলবোর্ন, ২১ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়ে পুরোনো পরীক্ষিত কৌশলেই এগোতে চাইছে ক্ষমতাসীন লেবার পার্টি। দেশটির ডানপন্থী দল ওয়ান নেশনের নেত্রী পলিন…

শুধু শিকার নয়, বীজ ছড়িয়ে এভারগ্লেডসের পরিবেশও বদলে দিচ্ছে ভয়ংকর বার্মিজ অজগর

মেলবোর্ন, ২১ জুন- ফ্লোরিডার এভারগ্লেডস জলাভূমিতে বার্মিজ অজগর দীর্ঘদিন ধরেই এক আতঙ্কের নাম। স্থানীয় বন্যপ্রাণী ধ্বংস, খাদ্যশৃঙ্খল ভেঙে দেওয়া এবং জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাবের কারণে…

বুয়েনস আইরেসে ‘বাংলাদেশ সড়ক’ নামকরণের প্রস্তাব, ফুটবল-সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা-আর্জেন্টিনা

মেলবোর্ন, ২১ জুন- বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার সাংস্কৃতিক, সাহিত্যিক ও ক্রীড়াভিত্তিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে দুই দেশ। এর অংশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au