বাংলাদেশ

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ছাড়া বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি অসম্ভব: তানজিমউদ্দিন খান

  • 2:10 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
তানজিম উদ্দিন খান , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ বৃদ্ধি না হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান। তিনি বলেন, উচ্চশিক্ষাকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে না দেখলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়–এ ‘ভেটেরিনারি বিজ্ঞানে উচ্চশিক্ষা শক্তিশালীকরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক খান উল্লেখ করেন, মোট দেশজ উৎপাদনের অনুপাতে শিক্ষা খাতে বাংলাদেশের ব্যয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এই বাস্তবতায় আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চ অবস্থান প্রত্যাশা করা অবাস্তব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে জাতীয় নিরাপত্তার তিনটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলো শিক্ষা খাতকে গৌণ নয়, বরং রাষ্ট্রীয় কৌশলের কেন্দ্রে স্থান দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে মত দেন তিনি।

স্বচ্ছতা প্রসঙ্গে তিনি জানান, উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর প্রকল্পের আওতায় একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিকভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্প বণ্টনে দুর্নীতির সংস্কৃতি নিয়ে যে অভিযোগ প্রায়ই ওঠে, এখানে তার কোনো সুযোগ ছিল না বলেও দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইয়া বলেন, আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও শিক্ষার আসল শক্তি শিক্ষকদের জ্ঞান, নিষ্ঠা ও দায়িত্ববোধে নিহিত। তিনি শিক্ষকদের পেশাকে মহৎ অঙ্গীকার হিসেবে দেখার আহ্বান জানান এবং বাহ্যিক চাকচিক্যের বদলে কাজ ও চিন্তার মাধ্যমে দক্ষতার প্রমাণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়। এতে শ্রেণিকক্ষ আধুনিকায়ন, উন্নত গবেষণা অবকাঠামো গড়ে তোলা এবং অনুষদ গ্রন্থাগার ডিজিটালাইজেশনের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ এলিয়াসুর রহমান ভূইয়া বলেন, সমসাময়িক প্রযুক্তিকে ভেটেরিনারি গবেষণা ও ব্যবহারিক প্রশিক্ষণের সঙ্গে সংযুক্ত করে দক্ষ মানবসম্পদ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au