বিশ্ব

বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

  • 2:24 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:২৭০ বার
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ সংলগ্ন এলাকায় জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানো বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি- দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ সংলগ্ন এলাকায় জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানো বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে লা পাজের পাশের শহর এল আলতোর বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো নোট বহনকারী বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে নিকটবর্তী মহাসড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানটির যাত্রী এবং কতজন সড়কে থাকা গাড়ির আরোহী ছিলেন, তা নিশ্চিত করা যায়নি।

বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র সার্জিও লোরা বলেন, কার্গো উড়োজাহাজটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে, দু’জন এখনও নিখোঁজ। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো যাচ্ছিল।

বিমানটি মহাসড়কে পতিত হওয়ায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ভেতর থেকে ছড়িয়ে পড়া নোট সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় করেন অনেকে।

তবে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক-এর প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, ওই নোটগুলো এখনও বৈধ মুদ্রা নয়। কারণ সেগুলোতে সিরিয়াল নম্বর বসানো হয়নি। তিনি বলেন, সিরিয়াল নম্বর সংযোজনের জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে আনা হচ্ছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au