খেলা

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড

  • 5:53 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ মার্চ-সাহেবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান করেছে। সেমিতে যেতে হলে এই ম্যাচ জিততেই হতো পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে হলে ১৪৭ রান বা তার কম রানে লঙ্কানদের আটকাতে হতো। তবে সেটি পারেনি তারা। ইতোমধ্যেই ১৪৭ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। ফলে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল পাকিস্তানের। একই সঙ্গে সেমিফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। ইনফর্ম এই ব্যাটার ৭ বল খেলে করেছেন মাত্র ৩ রান। তার বিদায়ে ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার কামিল মিশরা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৪ চার ও এক ছক্কায় ১৫ বলে করেছেন ২৬ রান।

৩৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে বেশ বিপাকে পড়ে লঙ্কানরা। দলের বিপদে তখন হাল ধরেন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪২ রান। ২৫ রান করে সাজঘরে ফিরেছেন আসালঙ্কা।

এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুতই ফিরেছেন। দুজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে আরো একবার বিপদে পড়ে স্বাগতিকরা। এবার অভিজ্ঞ দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন লিয়ানাগে। তাতে কিছুটা হলেও ম্যাচে ফেরে দল।

কিন্তু লঙ্কান ক্যাপ্টেন শানাকার অপরাজিত ৩১ বলে ৭৬ রানের পরও ৫ রানে হারে দলটি। আর ম্যাচ জিতেও আসর থেকে বিদায় নেয় পাকিস্তান।

এই শাখার আরও খবর

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au