সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র করেছে বার্সেলোনা

  • 2:46 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে শেষ মুহূর্তের নাটকীয়তায় নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা। ইনজুরি সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে পরাজয় এড়ায় স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড। সান্দ্রো তোনালি ও অ্যান্থনি গর্ডনের কয়েকটি প্রচেষ্টা সফল হলে প্রথমার্ধেই তিন গোলের লিড নিতে পারত ইংলিশ দলটি। তবে বার্সেলোনার রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।

বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। তবে দলের অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির একটি সহজ সুযোগ লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে কাতালান শিবিরে।

ম্যাচের ৭৪ মিনিটে নিউক্যাসলের হয়ে জোয়েলিনটন গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি। ফলে লিড নেওয়ার সুযোগ হারায় স্বাগতিকরা।

এরপর ম্যাচের শেষদিকে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে চাপে ফেলে নিউক্যাসল ইউনাইটেড। অবশেষে ৮৬ মিনিটে হার্ভি বার্নসের দুর্দান্ত ফিনিশিংয়ে গোল পেয়ে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি।

তবে ইনজুরি সময়ে নাটকীয় মোড় নেয় ম্যাচ। ডি-বক্সে ফাউলের কারণে বার্সেলোনা পেনাল্টি পায় এবং সেখান থেকে গোল করে সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই এখন পুরোপুরি নির্ভর করছে দ্বিতীয় লেগের ম্যাচের ওপর। সেখানে বার্সেলোনার ঘরের মাঠে আবার মুখোমুখি হবে দুই দল।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au