স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর)…
মেলবোর্ন, ১২ মার্চ- পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার তিনটি কার্গো জাহাজে পৃথক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।
সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, হামলার শিকার জাহাজগুলোর একটি থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি। ওমানের উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি আঘাতের মুখে পড়ে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে ইউকেএমটিও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয় ঘটেনি। বর্তমানে জাহাজটিতে সীমিত সংখ্যক নাবিক অবস্থান করছেন।
আরেকটি হামলার শিকার হয়েছে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন এবং জাহাজটি বর্তমানে একটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডস–এর পতাকাবাহী জাহাজ স্টার গুইনেথ। সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা দ্রুত বেড়েছে। এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।
সুত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au