বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ১৬ আসনের মধ্যে ১২টিতে ডেমোক্র্যাটদের জয়

  • 1:42 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ১২টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয় পেয়েছে চারটি আসনে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের এসব আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হয়। ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকান পার্টি। ফলে এবারের নির্বাচনে দুই দলের মধ্যে আসনসংখ্যার ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। তবে কয়েকটি অঙ্গরাজ্যে তখনো ভোটগ্রহণ চলছিল। সেসব এলাকার ফলাফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে ছিল রিপাবলিকান পার্টি। অন্যদিকে ৩৫টি আসনে এগিয়ে ছিল ডেমোক্র্যাটরা। ভোট গণনা ও ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই হিসাব পরিবর্তিত হতে পারে।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও মঙ্গলবার ভোটগ্রহণ হয়েছে। প্রাথমিক হিসাবে, পাঁচটি আসনে এগিয়ে ছিল ডেমোক্র্যাটিক পার্টি এবং দুটি আসনে রিপাবলিকান পার্টি। তবে এসব আসনে তখনো কাউকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।

সূত্র: সিএনএন, আলজাজিরা

এই শাখার আরও খবর

মিরপুরের হতাশা পেছনে ফেলে সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সিলেটের মাঠ কি বাংলাদেশের জন্য পয়া? পরিসংখ্যান বলছে, উত্তরটা সহজ নয়। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ও পরাজয় সমান তিনটি করে।…

প্রাণীর সঙ্গে যৌনাচার, জামায়াত সমর্থক শিক্ষক রাইয়ান বাতেন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষক রাইয়ান আবদুল বাতেন। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক…

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে ৪ অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে চারটি অঙ্গরাজ্যে। এবারের নির্বাচনে জর্জিয়া, মিনেসোটা, টেনেসি ও ওহাইও প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে। এসব…

কারাগার থেকে স্বেচ্ছানির্বাসন, রণেশ দাশগুপ্তের বিপ্লবী জীবন

ভাস্কর দত্ত :  আজ ৪ নভেম্বর, কিংবদন্তি সাংবাদিক, সাহিত্যিক ও বিপ্লবী রণেশ দাশগুপ্তের মৃত্যুবার্ষিকী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে কলকাতার স্বেচ্ছানির্বাসিত জীবন—সংগ্রামই ছিল তাঁর জীবনের সবচেয়ে…

দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে, যোগ্যতা অনুযায়ী কাজ পান না স্নাতকদের বড় অংশ

বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি ৮২টি উদীয়মান অর্থনীতির দেশের গড় হারের তুলনায় অর্ধেক। দেশের কর্মক্ষম মানুষের প্রায় ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। তাঁদের সংখ্যা প্রায়…

১০ হাজার টাকায় ডাকাতদের হাতে বিক্রি, তিন দিন পর নদীতে মিলল শ্যামলের লাশ

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর নেসলে ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মী শ্যামল চন্দ্র দাসের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ১০ হাজার টাকার বিনিময়ে নৌকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au