মিরপুরের হতাশা পেছনে ফেলে সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
সিলেটের মাঠ কি বাংলাদেশের জন্য পয়া? পরিসংখ্যান বলছে, উত্তরটা সহজ নয়। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ও পরাজয় সমান তিনটি করে।…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষক রাইয়ান আবদুল বাতেন। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ের গ্রেপ্তারি নথিতে তাঁর বিরুদ্ধে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে গ্রেপ্তারি নথিতে নির্দিষ্ট করে কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি।
রাইয়ান বাতেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) সহকারী অধ্যাপক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ের নথি অনুযায়ী, গত ২৮ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ইংরেজি বিবরণে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার বিষয়টি উল্লেখ রয়েছে।
রাইয়ান বাতেনের রাজনৈতিক পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা রয়েছে। তাঁকে জামায়াত-সমর্থক শিক্ষক হিসেবে উল্লেখ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাইয়ান বাতেন ইউএসএফের শিক্ষক হিসেবে কর্মরত। তাঁর শিক্ষাজীবন শুরু বাংলাদেশে; বুয়েটে পড়াশোনা শেষে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান।
উচ্চশিক্ষা ও শিক্ষকতার পেশায় যুক্ত একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিতে থাকা তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। অভিযোগের প্রকৃত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায়ই স্পষ্ট হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au