বিশ্ব

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে বৈঠক ঠেকাতে ব্যর্থ রাশিয়া ও চীন

  • 3:58 am - March 13, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাইল ছবি: এপি

মেলবোর্ন, ১৩ মার্চ- ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আয়োজন ঠেকাতে ব্যর্থ হয়েছে রাশিয়া ও চীন। দুই দেশের বিরোধিতা সত্ত্বেও ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ায় বৈঠক আয়োজনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১০টি দেশ বৈঠকের পক্ষে ভোট দেয়। অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া ও চীন এই উদ্যোগের সরাসরি বিরোধিতা করে। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া।

চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠক আয়োজনের জন্য ওয়াশিংটন জোর তৎপরতা চালিয়ে আসছিল।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়তে থাকায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হয়। সেই প্রেক্ষাপটেই নিরাপত্তা পরিষদে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠক আয়োজনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন কূটনৈতিক কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

সূত্র: এপি

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au