বিশ্ব

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলার পর এখন পরিস্থিতি কেমন; কী বলছেন বাসিন্দারা

  • 3:18 am - March 17, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
চলমান যুদ্ধের প্রভাব বিমান চলাচলেও পড়েছে।ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৭ মার্চ- সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তেলের ট্যাংকে ড্রোন আঘাত হানার ঘটনায় আগুন লাগে। সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। তবে পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুবাই মিডিয়া অফিস জানায়, ড্রোনটি বিমানবন্দরের কাছে একটি তেলের ট্যাংকে আঘাত করলে মুহূর্তেই আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুবাই সিভিল ডিফেন্স। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করার ঘোষণা দেয় দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হওয়ায় এই সিদ্ধান্তের প্রভাব পড়ে আন্তর্জাতিক বিমান চলাচলে। ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে দুবাইগামী ফ্লাইটে সাময়িক বিঘ্ন দেখা দেয়। মধ্যপ্রাচ্যে যাতায়াতের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় পশ্চিমা দেশগুলোর অনেক ফ্লাইটও দুবাই হয়ে চলাচল করে। ফলে বিশ্বব্যাপী বিমান চলাচলেও কিছুটা প্রভাব পড়ে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বেশ কয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করেছে। আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস জানায়, পরিস্থিতির কারণে তাদের কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি ভারতের তিরুবনন্তপুরম থেকে দুবাইগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়। সহযোগী বিমান সংস্থা ফ্লাইদুবাই-ও সাময়িকভাবে কিছু ফ্লাইট বন্ধ রেখেছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর প্রথম দিকে কিছুটা আতঙ্ক তৈরি হলেও পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। দুবাইয়ে বসবাসরত ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দীক্ষিত জৈন বলেন, তার বাড়ি বিমানবন্দর থেকে প্রায় দশ মিনিট দূরে। পরিবারের সদস্যরা বারবার ফোন করে খোঁজ নিচ্ছিলেন। তবে তিনি তাদের আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দুবাইয়ে দীর্ঘদিন ধরে কর্মরত আরেক ভারতীয় বাসিন্দা ঋষি চাওলা জানান, ঘটনার কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। তিনি বলেন, বিমানবন্দরের কাছ দিয়ে যাওয়ার সময় তেমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি।

এর আগে সম্প্রতি দুবাই থেকে ভারতে ফিরে যাওয়া নেহাল আহমেদ বলেন, কয়েক দিন আগেও বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকেই ভয় পেয়ে যান।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এখন বিমান চলাচল ও বেসামরিক অবকাঠামোর ওপরও পড়ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ বা সীমিত করেছে।

তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনা মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলেও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au