বিশ্ব

লারিজানি হত্যার প্রতিশোধের ঘোষণা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

  • 2:22 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:২৯১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মার্চ- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে এ অঙ্গীকার করেন।

বিবৃতিতে আমির হাতামি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে কঠোর এবং এর পরিণতি অনুশোচনাযোগ্য হবে।

এদিকে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, ‘শহীদ’ আলী লারিজানি ও তাঁর সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতে তারা মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

একই ঘটনায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলীরেজা বায়েত। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লারিজানির ওপর হামলার সময় তিনি তাঁর সঙ্গে ছিলেন।

এর আগে ইরানের নিরাপত্তা পরিষদ নিশ্চিত করে, মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তাঁর ছেলে এবং একজন সহকারী নিহত হন।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ আলীরেজা বায়েতকে একজন দক্ষ কিন্তু প্রচারবিমুখ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে। নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au