বাংলাদেশ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • 3:39 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:৩১০ বার
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মার্চ- প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের মধ্যে। এ সময় প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে বলা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দায়িত্বগুলো সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন, যা সরকারের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি সূত্র বলছে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও রাষ্ট্রীয় কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এই শাখার আরও খবর

রাড্ডা-সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ফের আলোচনায় বিএনপির চাঁদাবাজি-দখলের অভিযোগ

মাত্র গত সপ্তাহেই পটুয়াখালীর এক হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সমালোচনার মুখে হুমকি দেয়া ব্যক্তিকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা…

টিকটকে পরিচয়, ইমুতে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ইমুতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোরী ও এক যুবকের। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে ১৪…

জাতিসংঘে খলিলুর রহমানের দায়িত্ব: মাসে ২০ হাজার ডলার বাড়িভাড়া, দৈনিক ভাতা ৪২০ ডলার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমানকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ম্যানহাটনে বাসার…

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর

ঢাকার আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল…

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au