সোনম ওয়াংচুকের স্কুলের ক্লাস বন্ধের নোটিশ
ভারতের লাদাখের প্রখ্যাত প্রকৌশলী, শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক পরিচালিত একটি স্কুলের ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লাদাখ প্রশাসন। প্রয়োজনীয় অনুমোদন…
মেলবোর্ন, ১৯ মার্চ- ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে, যা সাম্প্রতিক সময়ে বড় ধরনের বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। আগের দিনের তুলনায় এ দাম প্রায় পাঁচ শতাংশ বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও জ্বালানি অবকাঠামোতে হামলার ঝুঁকি বাড়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে তেলের দামে।
এদিকে, তেলের পাশাপাশি ইউরোপের জ্বালানি বাজারেও চাপ বেড়েছে। যুক্তরাজ্যে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, ইরানের মতো বড় জ্বালানি উৎপাদনকারী দেশের গ্যাসক্ষেত্রে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au