খেলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

  • 9:51 pm - March 21, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মার্চ- চলতি বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সীমিত ওভারের সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। লজিস্টিক জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। তবে সম্প্রতি আয়ারল্যান্ড তাদের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক সূচি প্রকাশ করলে সেখানে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ রাখা হয়নি। এতে করেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুরু থেকেই সিরিজটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। বিশেষ করে ভ্রমণ, আয়োজন ও ব্যয়ের বিষয়গুলোই বড় বাধা হয়ে দাঁড়ায়।

এদিকে, জুন মাসে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজ শেষ করেই আয়ারল্যান্ড সফরে যাওয়ার পরিকল্পনা ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের নেতৃত্বাধীন দলের। কিন্তু হঠাৎ করে সিরিজ বাতিল হওয়ায় সূচিতে বড় শূন্যতা তৈরি হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে জুলাই-আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে থাকবে বাংলাদেশ দল। পরবর্তী সিরিজের জন্য তাদের অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস, যেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই আবার মাঠে ফিরতে পারে দলটি।

অন্যদিকে, বাংলাদেশ সিরিজ বাতিল করলেও আয়ারল্যান্ড তাদের আন্তর্জাতিক ব্যস্ততা ধরে রেখেছে। তারা ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। এর মধ্যে মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি চারদিনের টেস্ট ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এছাড়া জুন মাসে ভারতের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আয়ারল্যান্ড। ফলে নিজেদের আন্তর্জাতিক সূচি ঠিক রাখলেও বাংলাদেশের বিপক্ষে প্রতীক্ষিত সিরিজটি শেষ পর্যন্ত আর মাঠে গড়াচ্ছে না।

 

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au