বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়ের সুযোগ!

  • 12:32 am - March 24, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার

মেলবোর্ন, ২৪ মার্চ- সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে আয়ের নতুন দিগন্ত খুলে দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে, যার আওতায় ফেসবুক-এ রিলস ও পোস্ট শেয়ার করে মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করার সুযোগ মিলবে।

সম্প্রতি মেটার অফিশিয়াল নিউজরুমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মূলত অন্যান্য প্ল্যাটফর্মে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুকে সক্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামে সবাই অংশ নিতে পারবেন না। নির্দিষ্ট যোগ্যতা পূরণকারীরাই অগ্রাধিকার পাবেন।

  • যাদের ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউব-এ অন্তত ১ লাখ অনুসারী রয়েছে, তারা মাসে ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
  • আর যাদের অনুসারী সংখ্যা ১০ লাখ বা তার বেশি, তারা মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত নিশ্চিত আয় করার সুযোগ পাবেন।

এই কর্মসূচির আওতায় থাকা ক্রিয়েটররা টানা তিন মাস মেটার পক্ষ থেকে নির্দিষ্ট অঙ্কের পেমেন্ট পাবেন। এর জন্য তাদের নিয়মিত মানসম্মত রিলস বা ছোট ভিডিও পোস্ট করতে হবে।

এ ছাড়া ফেসবুক এসব কনটেন্টের পৌঁছ (রিচ) বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে, যাতে দ্রুত বড় দর্শকগোষ্ঠী তৈরি করা যায়।

মেটা জানিয়েছে, তাদের কনটেন্ট মনিটাইজেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন শুধু ভিডিও নয়, রিলস, স্টোরি, ছবি এবং লেখা পোস্ট থেকেও আয় করা যাবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তারা কনটেন্ট ক্রিয়েটরদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধ করেছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। বর্তমানে ফেসবুকের মোট আয়ের প্রায় ৬০ শতাংশই আসছে রিলস থেকে।

‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ প্রোগ্রামটি আপাতত আমন্ত্রণভিত্তিক। তবে আগ্রহীরা ফেসবুকের ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’-এর মনিটাইজেশন ট্যাব থেকে আবেদন করতে পারবেন। যোগ্য বিবেচিত হলে মেটা কর্তৃপক্ষ সরাসরি নোটিফিকেশন বা ই-মেইলের মাধ্যমে জানাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং জনপ্রিয় ক্রিয়েটরদের নিজেদের প্ল্যাটফর্মে আনতেই এই উদ্যোগ নিয়েছে। এর ফলে বাংলাদেশের অনেক তরুণ কনটেন্ট নির্মাতার জন্য বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au