বিশ্ব

ডেনমার্কে জাতীয় নির্বাচন : ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

  • 3:03 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ডেনমার্কের জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে পার্লামেন্টের ১৭৯টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৯০টি আসন কোনো দলই এককভাবে পায়নি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ-  ডেনমার্কের জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে পার্লামেন্টের ১৭৯টি আসনের মধ্যে প্রয়োজনীয় ৯০টি আসন পায়নি কোনো দলই। তবে প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটস সর্বাধিক আসন পাওয়ায় তাদের নেতৃত্বেই নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভাব্য জোটসঙ্গী নির্ধারণ ও মন্ত্রিসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের দল কোন অবস্থান নেয় এবং কার সঙ্গে জোটে যায়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এবারের নির্বাচনে ডানপন্থী দলগুলোর ভোট উল্লেখযোগ্যভাবে বাড়া একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামনে এসেছে। অভিবাসন ও মুসলিমবিরোধী অবস্থান নেওয়া এসব দলের প্রভাব বৃদ্ধি পেলেও তারা সরকার গঠনের মতো অবস্থানে পৌঁছাতে পারেনি। অন্যদিকে, সবচেয়ে বেশি আসন পেলেও সোশ্যাল ডেমোক্র্যাটসের ভোটের হার আগের তুলনায় কমেছে, যা দলটির জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ডেনমার্কের প্রায় ৬৯ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৪৩ লাখ ভোটার এই নির্বাচনে অংশ নেন। দেশজুড়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, কিছু এলাকায় তা রাত ৯টা পর্যন্ত চলে। এর আগে প্রায় ৭ লাখ ভোটার আগাম ভোট দেন।

দেশটির রাজনীতি মূলত দুটি প্রধান জোটে বিভক্ত—মেতে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন বামপন্থী ‘রেড ব্লক’ এবং কনজারভেটিভদের নেতৃত্বাধীন ডানপন্থী ‘ব্লু ব্লক’। প্রাথমিক হিসাবে রেড ব্লক প্রায় ৪৮.৩ শতাংশ ভোট পেয়ে ৮৫টি আসনে এগিয়ে রয়েছে, আর ব্লু ব্লক পেয়েছে প্রায় ৪৪.৬ শতাংশ ভোট ও ৭৮টি আসন।

এর আগেও ২০২২ সালের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দীর্ঘ আলোচনার পর সোশ্যাল ডেমোক্র্যাটস, মডারেটস ও লিবারেল অ্যালায়েন্স মিলে জোট সরকার গঠন করেছিল। এবারও একই ধরনের সমঝোতার মধ্য দিয়েই নতুন সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au