অস্ট্রেলিয়া

দক্ষিণ অস্ট্রেলিয়ায় বড় ধাক্কা লিবারেলের, মরফেটে জয় লেবারের

  • 2:33 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯মার্চ- দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে দীর্ঘদিনের লিবারেল ঘাঁটি মরফেট আসন দখল করেছে লেবার পার্টি। এবিসির পূর্বাভাস অনুযায়ী, লেবারের প্রার্থী টবি প্রিস্ট লিবারেল পার্টির শীর্ষ নেতা স্টিফেন প্যাটারসনকে পরাজিত করে এই আসনে জয় পেয়েছেন।

চূড়ান্ত গণনায় টবি প্রিস্ট ২৯১ ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রায় টানা ৪৬ বছর ধরে লিবারেল পার্টির দখলে থাকা এই আসনে লেবারের জয়কে বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৭টি আসনের মধ্যে লেবার এখন পর্যন্ত ৩৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে লিবারেল পার্টি পেয়েছে পাঁচটি এবং ওয়ান নেশন পেয়েছে দুটি আসন। স্বতন্ত্রদের দখলে থাকা নারুঙ্গা ও ম্যাককিলপ আসনের ফলাফল এখনো অনিশ্চিত রয়েছে।

পরাজিত প্রার্থী স্টিফেন প্যাটারসন ২০১৮ সাল থেকে মরফেট আসনের সংসদ সদস্য ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি অস্ট্রেলিয়ান ফুটবল লিগ এবং সাউথ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফুটবল লিগে খেলেছেন এবং পরে হোল্ডফাস্ট বে এলাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি লিবারেল পার্টির জ্বালানি, খনি, প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পবিষয়ক মুখপাত্র ছিলেন।

মরফেট আসনটি সমুদ্রতীরবর্তী গ্লেনেলগ উপশহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং আগে এখানে লিবারেলদের ভোটের ব্যবধান ছিল ৪ দশমিক ৫ শতাংশ। ১৯৭৯ সাল থেকে এক বছর ব্যতীত আসনটি লিবারেলদের দখলেই ছিল।

নবনির্বাচিত এমপি টবি প্রিস্ট পেশায় একজন শিক্ষক। তিনি গুডউডের সেন্ট থমাস স্কুলে শিক্ষকতা করেন এবং নোভার গার্ডেনসের ইমানুয়েল কলেজে বোর্ডিং সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার এই জয় লেবার পার্টির জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au