নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ২৯ মার্চ- অপরাধের পৃথক দুটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এ আবেদন করে প্রসিকিউশন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরী এবং গুমের অভিযোগে শেখ মামুন খালেদের বিরুদ্ধে পৃথকভাবে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
এর আগে, এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন পল্টন থানায় দায়ের করা মানবপাচার-সংক্রান্ত একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে শেখ মামুন খালেদের বিরুদ্ধেও গুমের অভিযোগে তদন্ত এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসিকিউশন বলছে, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au