হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনীর টহলের দৃশ্য, ২০১৯ সালে তোলা ছবি
মেলবোর্ন, ৩০ মার্চ- হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, একটি ‘সফল অভিযানের’ মাধ্যমে সমন্বিত যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের গোলায় ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে চলমান অভিযানে ধ্বংস হওয়া ড্রোনের সংখ্যা বেড়ে ১৩৮-এ পৌঁছেছে বলে দাবি করেছে তেহরান।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে স্বাধীনভাবে কোনো যাচাই বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।