বিশ্ব

জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িক অনলাইন ক্লাস চালুর প্রস্তাব

  • 3:39 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব উঠেছে। শিক্ষাবিদরা সরকারকে এ বিষয়ে দ্রুত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন, আর এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে অভিভাবকরাও।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিভিন্ন দেশ আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সংযম আনতে বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের যাতায়াতের কারণে পরিবহন ব্যবস্থার ওপর চাপ বাড়ে, ফলে জ্বালানির ব্যবহারও বৃদ্ধি পায়। তাই আপৎকালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম একটি কার্যকর বিকল্প হতে পারে।

ড. মনজুর আহমদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর ইমেরিটাস অধ্যাপক, বলেন, পুরোপুরি অনলাইন ব্যবস্থার পাশাপাশি সময়সূচি পরিবর্তন বা অনলাইন-অফলাইন সমন্বয়ে হাইব্রিড পদ্ধতি চালু করা হলে শিক্ষার্থীদের ক্ষতি কমানো সম্ভব হবে। তিনি করোনা মহামারির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতির ওপর জোর দেন।

এদিকে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির সভাপতি মো. জিয়াউল কবির দুলু এক বিবৃতিতে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট দিন দিন তীব্র হচ্ছে এবং এর প্রভাব অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে পড়ছে। এই প্রেক্ষাপটে অনলাইনে ক্লাস চালু রাখা সময়োপযোগী ও বাস্তবসম্মত উদ্যোগ হবে।

তিনি আরও বলেন, সামনাসামনি ক্লাসের কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার চেয়ে অনলাইন পদ্ধতিতে চালিয়ে যাওয়া অনেক বেশি কার্যকর।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকল্পিতভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষা কার্যক্রমও সচল রাখা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au