বাংলাদেশ

মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করার প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী

  • 10:06 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে ‘আনন্দ শোভাযাত্রা’ নামকরণের কোনো প্রয়োজন ছিল না। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশকে বিভক্ত করতে পারে। তাই শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না। তবে তিনি পহেলা বৈশাখ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এবং জানান, অতীতের কোনো ভুল বর্তমান সরকার বহাল রাখবে না।

তিনি আরও বলেন, এ বছর পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় এবং চিরায়ত ধারায় উদ্‌যাপন করা হবে। এ উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। মন্ত্রী জানান, অপসংস্কৃতি বা জীবনবিমুখ কোনো কার্যক্রম বৈশাখ উদ্‌যাপনে স্থান পাবে না।

এছাড়া তিনি উল্লেখ করেন, দেশজুড়ে শোভাযাত্রা, আল্পনা, গান-বাজনা এবং মেলার আয়োজন করা হবে, যাতে ঐতিহ্য এবং সংস্কৃতির যথাযথ রূপে পহেলা বৈশাখ উদ্‌যাপন সম্ভব হয়।

এই শাখার আরও খবর

‘জুলাই আদেশ’ সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

মেলবোর্ন, ১ এপ্রিল- ‘জুলাই আদেশ’কে আইনি ভিত্তিহীন এবং সংবিধানের ওপর প্রতারণা হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, এটি মূলত একটি ‘কালারেবল লেজিসলেশন’, যার মাধ্যমে সংবিধানে…

ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

মেলবোর্ন, ০১ এপ্রিল- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। সংস্থাটি জানিয়েছে, এসব…

ইরান যুদ্ধের প্রভাবে দেশে দেশে জ্বালানির দাম বাড়ছে

মেলবোর্ন, ০১ এপ্রিল-  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৭৩…

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন পাস করল ইসরায়েল

মেলবোর্ন, ০১ এপ্রিল- ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে একটি বিতর্কিত আইন পাস করেছে ইসরায়েলর পার্লামেন্ট নেসেট। সোমবার পাস হওয়া…

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা

মেলবোর্ন, ০১ এপ্রিল- ভারতের বরেণ্য প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে শ্রবণজনিত জটিলতায় ভুগছেন, যার ফলে গান ও জনসম্মুখে উপস্থিতি থেকে অনেকটাই দূরে সরে গেছেন। দীর্ঘ…

রাহুলের শোক না কাটতেই প্রণবের মৃত্যু, টালিউডে নেমে এলো গভীর শোক

মেলবোর্ন, ০১ এপ্রিল- টালিউডে শোকের ছায়া আরও ঘন হয়ে উঠেছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর শোক কাটতে না কাটতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au